পর্ব: ১] আমরা হাদিস কেন মানতে বাধ্য?
মহামহিমান্বিত আল্লাহ্ সুবাহানাহু ওয়াতা'আলা পবিত্র কোরআন মাজীদের ১৬ নং সূরা আন নাহলের ৪৪ নং আয়াতে এরশাদ করেছেন: بِٱلۡبَيِّنَٰتِ وَٱلزُّبُرِۗ وَأَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلذِّكۡرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيۡهِمۡ وَلَعَلَّهُمۡ يَتَفَكَّرُونَ অর্থঃ তাদের প্রেরণ করেছিলাম স্পষ্ট নিদর্শন ও গ্রন্থসহ এবং তোমার প্রতি কুরআন অবতীর্ণ করেছি মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয়ার জন্য, যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছিল, যাতে তারা চিন্তা ভাবনা করে। " [অনুবাদক: মুজিবুর রহমান] [We sent them] with clear proofs and written ordinances. And We revealed to you the message [i.e., the Quran] that you may make clear to the people what was sent down to them and that they might give thought ." [Translator: Sahih International] তাহলে এই আয়াতটা গভীর ভাবে লক্ষ্য করুন? মহান আল্লাহ বলছেন:-" তাদের প্রেরণ করেছিলাম স্পষ্ট নিদর্শন- (بِٱلۡبَيِّنَٰتِ) ও গ্রন্থসহ- (وَٱلزُّبُرِۗ) । এখানে " তাদের " সর্বনাম দ্বারা পূর্ববর্তী নবীগণকে বোঝানো হয়েছে যাঁদের কে মহান আল্লাহ স্পষ্ট নিদর্শন ও গ...