পবিত্র কোরআনের ৪২ নং সূরা আশ শূরার ৭ নং আয়াতের অপপ্রচারের যথার্থ জবাব + সমগ্র মানবজাতির জন্য কে প্রেরিত হয়েছেন? রাসূল ﷺ নাকি যীশু তথা ঈসা আঃ? কোরআন এবং বাইবেলের আলোকে প্রমাণ?
বিসমিল্লাহির রহমানির রহীম খ্রিস্টান বনাম মুসলিম সংলাপ: আলোচনা: পবিত্র কোরআনের ৪২ নং সূরা আশ শূরার ৭ নং আয়াতের অপপ্রচারের যথার্থ জবাব ? আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতাহু প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা। আশা করি অবশ্যই সবাই মহান আল্লাহ্ সুবাহানাহু ওয়াতা'আলার অশেষ রহমত ও দয়ায় ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। আর সেটা হলো অবিশ্বাসী অমুসলিম নাস্তিক সহ খ্রিস্টান মিশনারি/পাদ্রীদের একটা মিথ্যা অভিযোগের জবাব দিব। এছাড়া বর্তমানে বিশেষ করে ত্রিত্ববাদী খ্রিস্টান মিশনারিরা ইচ্ছাকৃতভাবে কোরআনের সুস্পষ্ট আয়াতগুলোকে গোপন করে কিছু অস্পষ্ট আয়াতের মাধ্যমে সাধারণ মুসলিমদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং তা প্রচার করে বেড়াচ্ছে। আর তারা কোরআনের একটা আয়াতের মাধ্যমে প্রমাণ করতে চায় যে বিশ্বনবী হযরত মুহাম্মদ ﷺ গোটা পৃথিবীর জন্য আসেননি বরং তিনি নাকি শুধুমাত্র আরবদের জন্য এসেছিলেন অর্থাৎ যাদের মাতৃভাষা আরবি। আর তাদের এই দাবি যে সম্পূর্ণ মিথ্যা তা প্রমাণ করব। মহামহিমান্বিত আল্লাহ্ পবিত্র কোরআনে বলে দিয়েছেন ১৬ নং সূরা আন নাহল (النّحل), আয়াত: ৪৩ وَمَآ...